• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গাংনীতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
গাংনীতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
গাংনীতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

মেহেরপুরের গাংনীতে বজলুর রহমান (৬০) নামের এক ওয়ারেন্টিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ মার্চ) দিবাগত রাতে গাংনী থানা পুলিশের একটি টীম উপজেলার কামারখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বজলুর রহমান ওই গ্রামের মৃত দহির উদ্দীনের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, গত ২৫-০৮-২২ তারিখ সকাল নয়টার দিকে বজলুর রহমানের লোকজন হারুন-আর-রশিদের ছেলে জাফর আলী হিরণকে মারপিট করে। এ ঘটনায় জাফর আলী হিরণের স্ত্রী সাবিনা আক্তার বাদি হয়ে মেহেরপুর সদর থানা জিডি করে। যার নম্বর ১৫৩৪, তারিখঃ২৯-০৮-২২।

এদিকে জাফর আলী হিরণের বাবা হারুন-আর-রশিদও বাদি হয়ে গাংনী থানায় ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬/১১৪ পেনাল কোড ধারায় মামলা দায়ের করেন। যার মামলা নং-২৪,তারিখঃ২৭-০৮-২২।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত বজলুর রহমানের নামে ওয়ারেন্ট ছিলো। তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category