• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীতে বাসের ধাক্কায় শিক্ষক নিহত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
গাংনীতে বাসের ধাক্কায় শিক্ষক নিহত
গাংনীতে বাসের ধাক্কায় শিক্ষক নিহত

মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক স্কুল শিক্ষক শরিফুল ইসলাম (৫০) নিহত হয়েছে। শনিবার (২৫মার্চ) দুপুর আড়াইটার দিকে গাংনী উপজেলা শহরের কাথুলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল শিক্ষক মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের রফাতুল্লাহের ছেলে ও শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল যোগে গাংনী শহরের কাথুলী মোড় হয়ে কুতুবপুরে যাওয়ার সময় দ্রুতগামী পরিবহন হাজি রাবেয়া (যার নং মেহেরপুর-জ-১১০০৬) সামনে পড়লে মারাত্মক আহত হয় শিক্ষক শরিফুল ইসলাম। গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে বামন্দি নামক স্থানে পৌছালে তার মৃত্যু হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক ও তার সহকারি পলাতক রয়েছে তাদের আটকের চেষ্টা করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category