• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
গাংনীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
গাংনীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরের গাংনীতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী আয়োজন করে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রনী খাতুন। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, ভাইস চেয়ারম্যান এডভোকেট রাশেদুল হক জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) মুনতাজ আলী, সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের পক্ষে মনিরুজ্জামান আতু, গাংনী সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি পারভেজ সাজ্জাদ রাজা। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category