• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

হাসিনার পতনই দেশ রক্ষার একমাত্র পথ-আমিরুজ্জামান শিমুল

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১১ মার্চ, ২০২৩
হাসিনার পতনই দেশ রক্ষার একমাত্র পথ-আমিরুজ্জামান শিমুল
হাসিনার পতনই দেশ রক্ষার একমাত্র পথ-আমিরুজ্জামান শিমুল

বাংলাদেশ কেন্দ্রীয় বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান শিমুল বলেছেন আওয়ামী লীগ সরকারের উপর জনগণের ভরসা উঠে গেছে, বিনিয়োগকারীদের বিশ্বাস উঠে গেছে, সকলের ভরসা উঠে গেছে তাই এই সরকারের পতন ছাড়া বিনিয়োগকারীরা এদেশে বিনিয়োগ করবে না, দ্রব্যমূল্যের দামও কমবে না। হাসিনার পতনই দেশ রক্ষার একমাত্র পথ।

শনিবার (১১ মার্চ) সকালে চাল, ডাল, তেল, কৃষি উপকরণ ও শিক্ষা উপকরণ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ ১০ দফা দাবি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে মেহেরপুর জেলা বিএনপির আয়োজিত কেন্দ্র ঘোষিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের সভাপতিত্বে ও মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সিনিয়র সহ—সভাপতি জাবেদ মাসুদ মিল্টন সহ—সভাপতি আব্দুর রহমান, মোঃ আব্দুল্লাহ, আলমগীর খান ছাতু সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো সেখানে বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category