• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে আগুনে পুড়ে ছাই দিনমজুরের বসতবাড়ি

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
গাংনীতে আগুনে পুড়ে ছাই দিনমজুরের বসতবাড়ি
গাংনীতে আগুনে পুড়ে ছাই দিনমজুরের বসতবাড়ি

মেহেরপুরের গাংনীতে অগ্নিকাণ্ডে আতিয়ার রহমান নামের একদিন মজুরের বসতবাড়ি পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার(৭ মার্চ) রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আতিয়ার রহমান মটমুড়া ইউনিয়ানের চর গোয়াল গ্রামের পাইকপাড়ার সামসুদ্দিন ওরফে সামুর ছেলে।এ অগ্নিকাণ্ডে আতিয়ার ঘরের আসবাবপত্র, নগদ টাকা, গোয়াল ঘর, রান্না ঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত আতিয়ার রহমান জানান,মঙ্গলবার রাত আটটার দিকে গোয়াল ঘরে মশার কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তে তা বসত ভিটার অন্যান্য ঘরে ছড়িয়ে পরে।

খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ভস্মীভূত হয়ে যায় সবকিছু। সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে আতিয়ার রহমান। এ ব্যাপারে জেলা প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন আতিয়ার রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category