• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে সেচপাম্পের বেল্টের আঘাতে যুবকের মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৫ মার্চ, ২০২৩
গাংনীতে সেচপাম্পের বেল্টের আঘাতে যুবকের মৃত্যু
গাংনীতে সেচপাম্পের বেল্টের আঘাতে যুবকের মৃত্যু

মেহেরপুরের গাংনীর মাঠপাড়ায় গোসল করতে গিয়ে সেচপাম্পের বেল্টের সাথে আঘাত পেয়ে আহার আলী (২১) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। রবিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহার আলী মাঠপাড়ার আজিবার মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী রাকিবুল ইসলাম জানান, তার মামা আহার আলী বাড়ির পাশে বৈদ্যুতিক সেচ পাম্পে গোসল করতে গেলে হঠাৎ পা পিছলে সেচপাম্পের মোটরের বেল্টের উপর পড়ে যায়। এতে সেচ পাম্পের সাথে মাথার পেছনে আঘাত লাগে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, গোসল করতে গিয়ে দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাবার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোন অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category