• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে ১৮ লাখ টাকাসহ চোরাকারবারী আটক

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
মেহেরপুরে ১৮ লাখ টাকাসহ চোরাকারবারী আটক
মেহেরপুরে ১৮ লাখ টাকাসহ চোরাকারবারী আটক

মেহেরপুর সদর উপজেলার ঝাঁঝাঁ সীমান্তে অভিযান চালিয়ে ১৮ লাখ টাকা সহ ইমাত উল্লাহ নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ঝাঁঝাঁ সীমান্তে বিজিবির বিওপির কমান্ডার নায়েব সুবেদার কাজী আজাদের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল মেহেরপুর সদর উপজেলার ঝাঁঝাঁ সীমান্তের ১২২ নং মেইন পিলারের কাছ থেকে তাকে আটক করে।

এসময় তার কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা জব্দ করে বস্তাটি তল্লাশি করলে বস্তার ভিতর থেকে ১৮ লাখ বাংলাদেশি টাকা উদ্ধার করে বিজিবি। আটককৃত ইমাত উল্লাহ মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।

ঝাঁঝাঁ বিওপির কমান্ডার নায়েব সুবেদার কাজী আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঝাঁঝাঁ বিওপির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে টাকা সহ আটক করে। সে হোন্ডি ব্যবসার সাথে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। হোন্ডির মাধ্যমে টাকা ভারতে পাচার হচ্ছিল। কিছুদিন আগে এই সীমান্তে ভারতীয় রুপি এবং ইউএস ডলার সহ একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় টাকার চোরাকারবারির অভিযোগে মামলা দায়ের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category