• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল গ্রেফতার
মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল গ্রেফতার

নাশকতা মামলায় মেহেরপুর জেলা বিএপি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে আটটার দিকে বামন্দী বাজারের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আব্দুল আওয়াল বামন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।

গাংনী থানা সুত্রে জানা গেছে, গাংনী থানার এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে নাশকতা বিরোধী এক অভিযান পরিচালনা করেন। অভিযানে আব্দুল আওয়ালকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, গেল ১০ ফেব্রুয়ারী সন্ধ্যায় বামন্দীর একটি মাদ্রাসায় নাশকতার গোপন বৈঠক থেকে ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় কিছু লোক। ঘটনাস্থল থেকে ৫টি অবিষ্ফোরিত ককটেল, রামদা ও লাঠিসোটা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। ওই মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে আব্দুল আওয়ালকে গ্রেফতার করা হয়েছে। তাকে মঙ্গলবার সকালে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category