• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

যোগাযোগ ও শিক্ষা ক্ষেত্রে আধুনিকায়নে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই: মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
যোগাযোগ ও শিক্ষা ক্ষেত্রে আধুনিকায়নে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই: মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি
যোগাযোগ ও শিক্ষা ক্ষেত্রে আধুনিকায়নে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই: মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি

সারা দেশেই শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, উন্নত শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। আজ রবিবার বেলা ১১ টায় মেহেরপুরের গাংনী উপজেলার আজান গ্রামের একটি সড়ক ও শেখ হাসিনা কৃষক ছাউনি উদ্বোধন শেষে জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও নতুন এক তলা ভবন উদ্বোধনী অনুষ্ঠানে এ কথাগুলো বলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। এসময় নবাগত শিক্ষার্থীদে বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার, ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম। এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক আবুল বাসার, রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান, এইচএমভি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category