• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে প্রতারক গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
গাংনীতে প্রতারক গ্রেফতার
গাংনীতে প্রতারক গ্রেফতার

মেহেরপুরের গাংনীতে প্রতারনার অভিযোগে জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (২৮) নামের একজনকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) সন্ধ্যায় গাংনীস্থ র‍্যাব-১২ মেহেরপুর ক্যাম্পের একটি টীম উপজেলার আকুবপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে আটক করে। সে ঐ গ্রামের উসমান খাজার ছেলে।
ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার গোলাম ফারুক জানান, জাহিদ বিভিন্ন সময়ে বিভিন্ন বাহিনীর সদস্য পরিচয় দিয়ে প্রতারনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে চাবিসহ একটি সরকারি পুরাতন হ্যান্ডকাপ, বাংলাদেশ জেল লেখা একটি কালো রঙের বেল্ট, বিজিবি’র ফিল্ডক্যাপ, আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি ফিল্ড ক্যাপ, খেলনা পিস্তল যার ভিতরে চাকু সংযুক্ত ম্যাগাজিন রয়েছে, পুলিশ লেখা সম্বলিত একটি মাস্ক, দুটি সিম কার্ডসহ একটি মোবাইল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ প্রতারনাসহ বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকান্ড সংঘটন করে আসছিল বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা। জাহিদের বিরুদ্ধে মামলাসহ গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category