• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

গাংনীতে কেন্দ্র ঘোষিত পথযাত্রা বিএনপি’র প্রস্তুতি সভা

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
গাংনীতে কেন্দ্র ঘোষিত পথযাত্রা বিএনপি'র প্রস্তুতি সভা
গাংনীতে কেন্দ্র ঘোষিত পথযাত্রা বিএনপি'র প্রস্তুতি সভা

আগামী ১১ ফেব্রুয়ারি কেন্দ্র ঘোষিত পথযাত্রা করতে বিএনপি’র প্রস্তুতি সভা মেহেরপুরের গাংনীর বামন্দীতে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে বামন্দী মাদ্রাসা মাঠে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বামন্দী ইউনিয়ানের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল এর সভাপতিত্বে ও বামন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নওশাদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শাওন,যুবদলে আহ্বায়ক মালেক হোসেন চপল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সম্রাট বিশ্বাস, রামনগর ওয়ার্ড বিএনপি’র সভাপতি ওয়াজেদ আলী।

এসময় বামন্দী ইউনিয়ন যুবদলের সভাপতি মহিবুল ইসলাম কালু,নিশিপুর ওয়ার্ডের ইউপি সদস্য শাহ্আলম,বিএনপি নেতা কায়কোবাদসহ প্রায় ২শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category