• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা

সাংবাদিক মজনুর রহমান এর জন্মদিন পালন

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
সাংবাদিক মজনুর রহমান এর জন্মদিন পালন
সাংবাদিক মজনুর রহমান এর জন্মদিন পালন

০২ ফেব্রুয়ারি সিনিয়ার সাংবাদিক মজনুর রহমান আকাশ এর ৫৮তম জন্মদিন। আজকে এই দিনে মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের কুঞ্জনগর গ্রামের একটি সম্ভান্ত পরিবারে জন্মগ্রহন করেন তিনি। পিতা মৃত আব্বাছ আলী ও মা মৃত মালেকা বেগম সন্তান তিনি।তিনি ২৮ বছর ধরে সাংবাদিকতা পেশায় জড়িত তিনি।

বর্তমানে ৭১ টেলিভিশন ও যায়যায়দিন পত্রিকার গাংনী প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

১৯৯৫ সালে কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশের বার্তা পত্রিকায় লেখালেখি শুরু করেন সাংবাদিক সাংবাদিক মজনুর রহমান আকাশ। সাংবাদিক মজনুর রহমান আকাশ গাংনী প্রেসক্লাবে সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

জন্মদিন উপলক্ষে গাংনী প্রেসক্লাবের সভাপতি, বিজয় টিভি ও সময়ের আলো জেলা প্রতিনিধি তৌহিদ-উদ-দোলা রেজা এর সভাপত্বিতে ও আর টিভি জেলা প্রতিনিধি মাজেদুল হক মানিক এর সঞ্চালনায় কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

এ সময় গাংনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ভোরের কাগজ পত্রিকার গাংনী উপজেলা প্রতিনিধি প্রভাষক রমজান আলী, ভোরের ডাক পত্রিকার গাংনী উপজেলা প্রতিনিধি জুরাইস হোসেন,গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি রাব্বি আহমেদ, দৈনিক লাখো কন্ঠের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম বকুল, স্বাধীন মত এর জেলা প্রতিনিধি আব্দুল আলিম, মেহেরপুর চোখ এর বার্তা সম্পাদক মীর শামীম, দৈনিক আন্দোলন বাজারের জেলা প্রতিনিধি এম কে খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category