• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ মালামাল রাখা ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত, বিপনন ও মুল্য প্রদর্শন না করার অপরাধে দুটি প্রতিষ্ঠানে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুরের মুজিবনগর মোনাখালি বাজারের ভ্রাম্যাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, মোনাখালী মেসার্স মহিদুল স্টোর নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। এছাড়াও মেয়াদ ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও মেসার্স শাহীন রেস্তোরায় অপরিচ্ছন্ন নোংরা পরিবেশে খাবার ও মিষ্টি তৈরি এবং মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে রেস্তোরার মালিককে দু’হাজার টাকা জরিমানা করা হয়। নষ্ট করা হয় জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ পণ্য। সেই সাথে ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে সহযোগিতা করেন, মেহেরপুর কৃষি বিপণন কর্মকর্তা জিবরাইল হোসেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) তারিকুল ইসলাম ও মেহেরপুর পুলিশের একটি টীম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category