• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এমপি সাহিদুজ্জামান খোকনের মতবিনিময়

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

গাংনী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মেহেরপুর- ২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় গাংনী প্রেসক্লাবে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

নির্বাচনী এলাকায় আওায়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন তিনি। এছাড়াও গাংনীর চলমান উন্নয়ন কাজের অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়। আগামীতে গাংনী উপজেলার আরও উন্নয়নের লক্ষে বিভিন্ন দিক নির্দেশনা নিয়েও কথোপকথন হয়।

গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, সহ-সভাপতি মজনুর রহমান আকাশ, আরটিভি ও খোলা কাগজ প্রতিনিধি মাজেদুল হক মানিক।

এসময় যুগ্ম সাধারণ সম্পাদক জুরাইস ইসলাম, দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার প্রতিনিধি জিনারুল ইসলাম, বাংলা টিভি ও মানবকন্ঠ প্রতিনিধি আক্তারুজ্জামান, লাখোকন্ঠ প্রতিনিধি রফিকুল আলম বকুল, খোলা কাগজ প্রতিনিধি ও মেহেরপুর চোখের বার্তা সম্পাদক মীর শামিম, দৈনিক স্বাধীন মত পত্রিকার প্রতিনিধি আব্দুল আলীম, আজকের মেহেরপুর এর প্রতিনিধি শাহিন আহাম্মেদসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, সংসদ সদস্যের ব্যাক্তিগত সহকারী সবুজ আহাম্মেদ, গাংনী পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোতালেব হোসেন, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মাস্টার, আবুল বাসার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category