• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে সংঘর্ষে ৭জন আহত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
গাংনীতে সংঘর্ষে ৭জন আহত
গাংনীতে সংঘর্ষে ৭জন আহত

পানির পাইপ স্থাপনকে কেন্দ্র করে গাংনীতে সংঘর্ষে উভয় পক্ষের অন্ততঃ ৭জন আহত হয়েছেন। আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) সকালে মেহেরপুরের গাংনী উপজেলার সিন্দুরকোটা গ্রামে এ ঘটনাটি ঘটে।

আহতরা হলো শুকুর আলী ( ৪০) ও তার ছেলে সাকিব (৩০), আমজাদ হোসেন (৫০) ও তার ছেলে জুয়েল (৩০), আতিয়ার (১৮) আকাশ (৩৫) ও তার মেয়ে স্বপ্না খাতুন (১৮)।

আহত আমজাদ হোসেন জানান, ময়লা পানি বের করার জন্য তার জমির উপর দিয়ে পাইপ স্থাপন করেন আতিয়ার ও তার লোকজন। এতে নিষেধ করলে তারা হামলা চালায়।

পাল্টা অভিযোগ করে আতিয়ার তিনি জানান, নিজের জমির উপর পাইপ স্থাপন করতে গেলে ওই জমি আমজাদ ও তার লোকজন নিজের বলে দাবী করে হামলা চালায়। আত্মরক্ষার্থে পাল্টা হামলা চালালে উভয় পক্ষের লোকজন আহত হয়।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category