• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিবর্তন বাংলা ডেস্ক
Update : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘বঙ্গবন্ধুর বাংলাদেশ পুলিশ আছে জনতার পাশে’ এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে ‘পুলিশ সপ্তাহ-২০২৩’, চলবে আগামী ৮ জানুয়ারি পর্যন্ত। করোনা মহামারি কাটিয়ে দুই বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পৌঁছান। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

প্যারেডের মধ্য দিয়ে ‘পুলিশ সপ্তাহ ২০২৩’ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোলা জিপে চেপে প্যারেড পরিদর্শন করেন। প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন খুলনা রেঞ্জের পুলিশ সুপার কাজী মইন উদ্দিন। অংশ নেয় সহস্রাধিক পুলিশ সদস্য।
২০২২ সালে সাহসিকতা এবং বিরক্তপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ-১৭ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক বিপিএম, ২৫ জনকে রাষ্ট্রপতি পুলিশ পাদক বিপিএম, এছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উৎক্ষেপণ অপরাধী নিয়ন্ত্রণ শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসিত অবদানের জন্য ২৫ জনকে বাংলাদেশ পুলিশ পদক বিপিএম এবং ৫০ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম সেবা পদকে ভূষিত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় পুলিশ সদস্যদের পদক পরিয়ে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category