• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচে শিশুদের জন্য প্রাণঘাতী হুমকি বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ মুজিবনগরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন গাংনীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

মেহেরপুরে শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
মেহেরপুরে শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
মেহেরপুরে শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

এস.এস.সি তে জিপিএ ৫ প্রাপ্ত ও উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থী এবং বিশেষ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকালে শহীদ সামসুজ্জোহা পার্কে ২০২২ সালের এস.এস.সি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত এবং বিশেষ কৃতিত্ব অর্জনকারীদের সম্মাননা প্রদান করা হয়।

গোপালগঞ্জ কাজী জহুরুল হক কলেজের সমাজ বিজ্ঞানের প্রভাষক মোঃ এনামুল হকের সভাপতিত্বে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

মেহেরপুর স্টুডেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এর আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন,মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মোঃ মাহফুজুর হোসেন,গাংনী সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম,ছহিউদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ একরামুল আজিম। এছাড়াও এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ২০২২ এস.এস.সি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত এবং বিশেষ কৃতিত্ব অর্জনকারীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category