• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীর অনলাইন জুয়ার দুই এজেন্ট আটক

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
গাংনীর অনলাইন জুয়ার দুই এজেন্ট আটক
গাংনীর অনলাইন জুয়ার দুই এজেন্ট আটক

মেহেরপুরের গাংনীতে অনলাইন জুয়ার সাথে জড়িত থাকায় দুই এজেন্টকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সাইবার ক্রাইমের একটি দল। বৃহস্পতিবার (২৯ডিসেম্বর) দিবাগত রাতে গাংনী উপজেলার গাড়াডোব গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ঐ গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে আবু রাসেল (২৩) ও জামিরুল ইসলামের ছেলে রকিবুজ্জামান (২২)। এ সময় তাদের কাছ থেকে ৪ টি এজেন্ট সীম, একটি ল্যাপটপ ও ৬ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) (ওসি) সাইফুল ইসলাম জানান, গাড়াডোব গ্রামে বিকাশ, নগদ ও রকেটের  এজেন্ট সীম নিয়ে অনলাইন জুয়ার খেলা চালিয়ে যাচ্ছে কয়েক জন যুবক। এমন সংবাদের ভিত্তিতে ঐ গ্রামে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ ও সাইবার ক্রাইমের একটি দল। এ সময় আবু রাসেল ও রাকিবুজ্জামানকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪ টি এজেন্ট সীম উদ্ধার করা হয়। এর মধ্যে ঐ সব সীমে বিকাশে মাসে ৩০ থেকে ৪০ লাখ, নগদে ২৫ থেকে ৩০ লাখ টাকার লেনদেনের তথ্য পাওয়া যায়। রকেট সীম থেকে টাকা লেনদেনের তথ্য উদ্ধারের চেষ্টা চলবে বলে জানান ডিবি ওসি।
তিনি আরো জানান, সম্প্রতি 1x Beat পরিচিতি পাওয়ায় তারা কৌশলে অনলাইনে 1Beat pro নামের একটি সাইট থেকে অনলাইন জুয়ার আসর চালিয়ে আসছিলো। তাদেরকে জিজ্ঞাসাবাদে আরও বেশ কয়েক জনের নাম পাওয়া গেছে। তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যহত আছে।
আটকৃকতদের বৃহস্পতিবার বিকেলে আদালতে নেওয়া হয়। আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category