• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

গাংনীতে ষড়যন্ত্রমুলক মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
গাংনীতে ষড়যন্ত্রমুলক মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
গাংনীতে ষড়যন্ত্রমুলক মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মেহেরপুরের গাংনীর বাঁশবাড়িয়া গ্রামে ডাকাতির নাটক সাজিয়ে ষড়যন্ত্রমুলকভাবে আওয়ামীলীগ যুবলীগের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে অমানুষিক নির্যাতন ও হয়রানীমুলক কর্মকান্ডের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী ও গ্রামবাসি। মঙ্গলবার (২৭ডিসেম্বর) বিকালে বাঁশবাড়িয়া বাজারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে নাটকীয় এ ঘটনার তীব্র প্রতিবাদ ও ষড়যন্ত্রকারীদের বিচার দাবী করা হয়।
স্থানীয় গ্রামবাসির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, গাংনীর ১নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মীর আব্দুল হামিদ। লিখিত বক্তব্যে বলা হয়, গত ২২ নভেম্বর বাঁশবাড়িয়ার দক্ষিণ পাড়ার শরীফ হুজুর চক্রান্ত করে নিজ বাড়িতে ডাকাতির নাটক সাজিয়ে আওয়ামীলীগ ও যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে গাংনী থানায় মামলা দায়ের করেন। এর মধ্যে একজন হোটেল ব্যবসায়ি, ছাত্র, প্রবাস ফেরত যুবক ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন রয়েছেন। অনেকেই অবস্থান করছেন ঢাকায়।
লিখিত বক্তব্যে আরো জানান, শরীফ হুজুরের বাড়িতে নিয়মিত জামায়াত শিবির ও বিএনপির গোপন বৈঠক চলে। এ ঘটনাকে ধামাচাপা দিতে তিনি এহেন মিথ্যা নাটক সাজিয়ে সাধারণ মানুষের নামে অভিযোগ দায়ের করেন।
এছঅড়াও মামলার তদন্তকারী সংস্থা পুলিশের তদন্ত ও গ্রেফতার নিয়েও নানা অভিযোগ উপস্থাপন করেন। সেই সাথে মামলাটির পুনঃতদন্তের দাবী জানানো হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন, গাংনী পৌরসভার সাবেক কাউনিসলর সামসুদ্দীন, মিজানুর রহমান, স্বেচ্ছা সেবকলীগের ওয়ার্ড সভাপতি আনিছুর রহমান ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category