• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

মুজিবনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
মুজিবনগরে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যু
মুজিবনগরে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যু

মেহেরপুরের মুজিবনগরে বিদ্যুৎস্পৃষ্টে মিরাজুল (১৪) নামের এক কিশোর ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মসজিদ পাড়ায় আশরাফুলের বসতবাড়ির ছাদে এসএস পাইপ উঠানোর সময় বৈদ্যুতিক মেইন তারের সাথে স্পর্শ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত মিরাজুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার বয়রা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে আনন্দবাস গ্রামের মসজিদ পাড়ায় আশরাফুলের বসত বাড়ির ছাদে এসএস পাইপ উঠানোর সময় বৈদ্যুতিক মেইন তারের সাথে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয় মিরাজুল ইসলাম। এ সময় মেইন লাইনের সাথে এসএস পাইপের অসাবধানতা বশত বিদ্যুতায়িত হলে সে পড়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category