• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে বিজয় উৎসবে মুক্তিযুদ্ধে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
গাংনীতে বিজয় উৎসবে মুক্তিযুদ্ধে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী
গাংনীতে বিজয় উৎসবে মুক্তিযুদ্ধে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

মেহেরপুরের গাংনীতে মহান বিজয় দিবস ও ভাটপাড়া মুক্ত দিবস উদযাপন উপলক্ষে স্মরণ সভা ও বিজয় উৎসব করেছে ভাটপাড়া মুক্ত দিবস উদযাপন কমিটি। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা লে.কর্নেল (অব) মোঃ মকছুদুল হোসেন।
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব কবি মুহাম্মদ আল কামা সিদ্দিকী। সম্মানিত অতিথী ছিলেন, ভারতের পশ্চিম বঙ্গের কবি গবেষক ও ইতিহাসবীদ মলয় চন্দন মুখোপাধ্যায়, কবি গবেষক ও অনুবাদক গৌতম মিত্র। বিশেষ অতিথী ছিলেন কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা ও সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান।
অনুষ্ঠানে বক্তারা স্বাধিনতায় আত্মত্যাগকারী মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারন করেন। সেই সাথে প্রতিবেশি রাষ্ট্র ভারতের ভূয়সী প্রশংসা করেন। সাহারবাটিতে যে ছয়জন পাক বাহিনীর হাতে নির্মম হত্যাকান্ডের স্বীকার হন তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির দাবী জানানো হয় এ অনুষ্ঠানে।
এর আগে সকাল ১০ টায় ভাটপাড়া শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও শহীদ পরিবারের সদস্যদেরকে সম্মাননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category