• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে হেরোইনসহ ছাত্রলীগ নেতা লিমন আটক

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
গাংনীতে হেরোইনসহ ছাত্রলীগ নেতা লিমন আটক
গাংনীতে হেরোইনসহ ছাত্রলীগ নেতা লিমন আটক

মেহেরপুরের গাংনীতে ১০ গ্রাম হেরোইনসহ ছাত্রলীগ নেতা লিমন আহম্মেদ (২১) পুলিশের হাতে আটক। বুধবার(১৪ডিসেম্বর) গাংনী মহিলা ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক লিমন উপজেলা ছাত্রলীগের উপ পাঠাগার বিষয়ক সম্পাদক ও গাংনী বাজার পাড়ার আব্দুর রশিদ (মহুরার) এর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এসআই সাইফুলের নেতৃত্বে গাংনী মহিলা ডিগ্রি কলেজের সামনে অভিযান পরিচালনা করা হয়। রাত ১১ টার দিকে গাংনী উপজেলা ছাত্রলীগের উপ পাঠাগার বিষয়ক সম্পাদকের লিমন আহম্মেদের মোটর সাইকেলের গতিরোধ করে তার দেহ তল্লাশি করলে ১০ গ্রাম হেরোইন পাওয়া যায়। লিমনকে অ্যাপাচি আরটিআর বাইকসহ আটক করলেও মোটর সাইকেলের অপর আরোহী  শুভ আহমেদকে তল্লাশি করতে গেলে সে পালিয়ে যায়।

গাংনী থানার ডিউটি অফিসার মোহাম্মদ আজম বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, লিমন আহম্মেদকে ১০ গ্রাম হোরোইনসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সকালে আদালতে প্রেরণ করা হবে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category