• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে সাবেক ছাত্রলীগ নেতা সিপুসহ ছয়জন ডিবি হেফাজতে

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
পুলিশ হেফাজতে
গাংনীতে সাবেক ছাত্রলীগ নেতা সিপুসহ ছয়জন ডিবি হেফাজতে

অনলাইন জুয়ার সাথে জড়িত সন্দেহে গাংনীর সাবেক ছাত্রলীগ নেতা শাহিদুজ্জামান সিপুসহ ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে আটটা থেকে দীর্ঘ সময় সিপুর ব্যক্তিগত কার্যালয়ে অভিযান শেষে রাত ১১টার দিকে তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে যায়।

এরা হচ্ছে- সাবেক ছাত্রলীগ নেতা শাহিদুজ্জামান সিপু, রবিউল ইসলাম, জুবায়ের হোসেন উজ্জল, বিপুল হোসেন, চঞ্চল হোসেন ও জিয়াউর রহমান।

ডিবি সুত্রে জানা গেছে, গাংনী উত্তরপাড়া শাহিদুজ্জামান সিপুর ব্যক্তিগত কার্যালয়ে অনলাইনে জুয়া খেলা হয়। সিপুর মাধ্যমে অনেক মানুষ জুয়ার খেলার সাথে সম্পৃক্ত। এর মাধ্যমে টাকা পাচার হচ্ছে বিদেশে। এমন অভিযোগে ডিবি ও গাংনী থানা পুলিশের দুটি দল রাতে সিপুর ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালায়।

এসময় সিপুসহ কয়েকজন সেখানে প্রতিদিনের ন্যায় বসে ছিল। তাদের ব্যবহৃত ১৪টি মোবাইল ডিভাইস জব্দ করে প্রাথমিক পরীক্ষা করে। দীর্ঘ সময় ধরে মোবাইল পরীক্ষা-নিরিক্ষা করে রাত ১১টার দিকে তাদের ছয়জনকে পুলিশ হেফাজতে নিয়ে যায়।
অভিযানে ছিলে মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাইফুল ইসলাম।

অভিযানের বিষয়ে ডিবি ওসি সাংবাদিকদের জানান, তাদেরকে ছয় জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস হিসেবে ১৪টি মোবাইল ও সিম জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও ডিভাইসগুলো প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category