মেহেরপুরের গাংনীতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গাংনী উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষে সোমবার বেলা ১১ টার সময় গাংনী উপজেলা অডিটোরিয়ামে প্রস্তুতি সভার অয়োজন করা হয়।
প্রস্তুতিসভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবুসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।