• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

চুয়াডাঙ্গায় মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ১

চুয়াডাঙ্গায় প্রতিবেদক
Update : শনিবার, ৩০ জুলাই, ২০২২

চুয়াডাঙ্গার জাফরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছে।

শনিবার (৩০ জুলাই) দুপুরে মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার দুই যুবক আনন্দ ও মিঠু বেপরোয়া গতিতে মোটরসাইকেল যোগে ডিঙ্গেদহ বাজারের দিকে যাচ্ছিলো।

পথিমধ্যে জাফরপুর নামক স্থানে যুব উন্নয়ন অফিসের সামনে একটি ব্যাটারিচালিত ইজিবাইককে ওভারটেক করছিল। একই সময় বিপরীত দিক থেকে ঔষধ কোম্পানির ২ জন বিক্রয় প্রতিনিধি মুক্তা হালদার ও রনি মোটরসাইকেলে চুয়াডাঙ্গা শহরে ফিরছিলো। এ সময় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুই মোটরসাইকেলে থাকা ৪ জন আরোহী মারাত্মক রক্তাক্ত জখম হয়। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাপলা খাতুন মোটরসাইকেল আরোহী মিঠু ও আনন্দকে মৃত ঘোষণা করেন। এক ঘন্টা চিকিৎসাধীন থাকার পর মুক্তা হালদার মারা যান।

আহত রনিকে ঢাকায় রেফার করা হয়েছে। নিহত মুক্তা হালদার ও আহত রনির বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। তারা দুজনই এভারেস্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানীর প্রতিনিধি।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category