• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

গাংনীর বাঁশবাড়িয়ায় আবারও চুরি

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
বাঁশবাড়িয়ায় আবারও চুরি
গাংনীর বাঁশবাড়িয়ায় আবারও চুরি

মেহেরপুরের গাংনীতে বসতবাড়ির তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। বৃহষ্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে গাংনী পৌরসভাধীন বাঁশবাড়িয়া পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

জানাগেছে, বাঁশবাড়িয়া পূর্বপাড়ার সিরাজুল ইসলামের ছেলে মইনুল ইসলামের বাড়ি ফাঁকা থাকার সুযোগে চোরেরা মেইন গেইট বাদ দিয়েই পাশ ঘরের দরজার তালা ভেঙ্গে প্রবেশ করে। আলমারী, ড্রেসিং টেবিল, শোকেসসহ আসবাবপত্র এলোমেলো করে। এসময় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার না পেলেও ১৮ লিটার সয়াবিন তেল নিয়ে চলে যায়। বাড়ির দ্বায়িত্বে থাকা প্রতিবেশিরা সাড়ে ৬টার দিকে বাড়িতে ঢুকে ঘরের এলোমেলো অবস্থা দেখে পুলিশে খবর দেই।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দীর্ঘদিন বাড়ি মালিক না থাকায় চুরির ঘটনা ঘটাতে পারে। তবে লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা করবো।

উল্লেখ্য; দুই দিন আগে গত ২১ নভেম্বর দিনগত রাতে একই গ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে চুরির ঘটনা ঘটেছিলো।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category