• সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

অপত্তিকর ছবি দেখিয়ে চাঁদাবাজি: কথিত সাংবাদিকসহ আটক-৫

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
অপত্তিকর ছবি দেখিয়ে চাঁদাবাজি: কথিত সাংবাদিকসহ আটক-৫
অপত্তিকর ছবি দেখিয়ে চাঁদাবাজি: কথিত সাংবাদিকসহ আটক-৫

গোপন ক্যামেরায় অপত্তিকর ছবি ও ভিডিও তুলে ব্লাকমেইল ও আপহরনের মাধ্যমে চাঁদা আদায়ের অভিযোগে কথিত সাংবাদিকসহ ৫ জনকে আটক করেছে মেহেরপুর ডিবি ও সদর থানা পুলিশের একটি দল। এসময় তাদের কাছ থেকে নগদ ১৭ হাজার টাকা ও ৫টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার দিবাগত রাত্রে আভিযান চালিয়ে তাদের আটক করেছে। আটককৃতরা হলেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাটুদহ গ্রামের নাজমুল হোসেন খানের মেয়ে কথিত সাংবাদিক নাজনিন খান প্রিয়া, চারুলিয়া গ্রামের রাসেল আহমেদের মেয়ে বিলকিস রাবেয়া টুম্পা, মেহেরপুর শহরের ঘোষপাড়ার শফিকুল ইসলামের স্ত্রী মোছা: রুমানা ইয়াসমিন, দুলাল আলির ছেলে মো: শাহাজাহান আলী, আখের আলীর ছেলে হাসান আলী।
আটককৃতদের বুধবার (২৩ নভেম্বর) বিকাল ৫ টায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, নাজনিন খান প্রিয়া মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের মোনায়ার হোসেনের আপত্তিকর ছবি ধারন করে তাকে ব্লাকমেইল করে ২ লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ পাওয়া যায়। পরে তার কাছ থেকে ২০ হাজার টাকা নেয়। আপর দিকে বিলকিস রাবেয়া টুম্পাসহ চার জন চুয়াডাঙ্গা জেলার আলি হোসেনকে টুম্পার বাড়িতে আটকিয়ে রেখে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। টুম্পার বাড়ি থেকে আলিহোসেনকে উদ্ধার ও এ মামলার প্রধান আসামী টুম্পাসহ চারজনকে আটক করা হয়। আটককৃতদের দুইটি মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category