• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মুজিবনগরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
যুবকের কারাদণ্ড
মুজিবনগরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

মেহেরপুরের মুজিবনগরে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে শফিকুল ইসলাম ( ২০) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস ভ্রাম্যমান আদালতে এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম উপজেলার আনন্দবাসের মৃতঃ বকুলের ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মুজিবনগর উপজেলার জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয় ছাত্রী আনন্দবাস গ্রামের পূর্বপাড়ার সুরাব উদ্দিন মেয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইভটিজিং করে শফিকুল ইসলাম।

স্থানীয়দের অভিযোগের ভিক্তিতে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস ভ্রাম্যমান আদালতে শফিকুল ইসলাম দন্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category