• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

আলমডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
শিশুর মৃত্যু 
আলমডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

টয়লেটে রাখা বালতির পানিতে পড়ে মরিয়ম (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ( ১৮ নভেম্বর) শুক্রবার সকাল সাড়ে ১০ টায় মুন্সিগঞ্জের হাসপাতাল মোড়ের নিজ বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু মরিয়ম জেহালার হাসপাতাল মোড়ের আশরাফুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানাযায়, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের হাসপাতাল মোড়ের আশরাফুল ইসলামের মেয়ে মরিয়ম খাতুন (৩)। শুক্রবার সকাল ১০ টার দিকে সে নিজ বাড়িতে খেলা করছিলো।

খেলার ফাঁকে বাড়িতে থাকা টয়লেটের মধ্যে যায় । অতর্কিত ভাবে শিশু মরিয়ম পানি ভর্তি বালতির মধ্যে পড়ে মারা যায়।

এসময় শিশু মরিয়মকে তার পরিবারের লোকজন খোঁজ খবর নিলেও তার কোন সন্ধান পায় না। পরে পরিবারের লোকজন শিশু মরিয়মকে নিজ বাড়ির টয়লেটের বালতির মধ্যে মাথা নিচু অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আলমডাঙ্গা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category