• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনী পৌরসভায় উপনির্বাচনে মোতালেব বিজয়ী

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৭ জুলাই, ২০২২

গাংনী পৌরসভার সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে উপনির্বাচন সম্পন্ন হয়েছে। এতে মোতালেব হোসেন( পাঞ্জাবী প্রতীক) ৮১৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক কাউন্সিলর বদরুল আলম (টেবিল ল্যাম্প) পেয়েছেন ৫৪৭ ভোট।

নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে, আজ বুধবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। একটানা চলে বিকেল চারটা পর্যন্ত। কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়। মোট ২ হাজার ৪৬৪ জন ভোটারের মধ্যে একহাজার ৬৬১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে অন্যান্য প্রার্থীদের মধ্যে শফিউল আলম (উটপাখি) পেয়েছেন ২৫০ ভোট। নির্বাচন থেকে সরে যাওয়া প্রার্থী ছানোয়ার হোসেন (পানির বোতল) পেয়েছেন ৪৯ ভোট।

চলতি বছরে ওয়ার্ড কাউন্সিলর কাউন্সিলর মোকসেদ হোসেনের মৃত্যুজনিত কারণে পদটি শূণ্য হয়।

এদিকে ফলাফল ঘোষণার পর নব নির্বাচিত কাউন্সিলর মোতালেব হোসেনকে ফুলের মালা দিয়ে বরণ করেছেন মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনসহ আওয়াামী লীগ নেতাকর্মী ও মোতালেব হোসেনের সমর্থকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category