• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

যশোরে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত, পরিবহন ভষ্মীভুত

রেজাউল করিম রুবেল, যশোর:
Update : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
যশোরে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত, পরিবহন ভস্মীভূত
যশোরে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত, পরিবহন ভস্মীভূত

যশোর খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। শনিবার (২২ অক্টোবর) আনুমানিক দুপুর সাড়ে ৩ টার দিকে যশোর খুলনা মহাসড়কের গোপালপুর নামক স্থানে হানিফ পরিবহন ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হয়। এসময় পরিবহন ভষ্মীভুত হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনাগামী হানিফ পরিবহণের (ঢাকা মেট্রো-ব ১৫-২৯৭০) নাম্বারধারী কোচ ও খুলনা থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিজিবি সদস্য মেহেদী হাসান (২৯) নিহত হয়েছেন। নিহত বিজিবি সদস্য খুলনা শহরের সোনাডাঙ্গার হাবিবুর রহমানের ছেলে। বিজিবি সদস্য মেহেদী দুই দিনের ছুটি শেষে চুয়াডাঙ্গায় নিজ কর্মস্থলে মোটরসাইকেল যোগে ফিরছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে হানিফ পরিবহণের ধাক্কায় বিজিবি সদস্য ছিটকে পড়ে নিহত হন। এসময় মোটরসাইকেলটি হানিফ পরিবহণের নিচে আটকে যায়। পরিবহণের চালক মোটরসাইকেলটি টেনে হিচড়ে খুলনার দিকে প্রায় ১ কিলোমিটার দুরে চাউলিয়া গেট নামক স্থানে পৌছালে মোটরসাইকেল রাস্তার ঘর্ষণে পরিবহণে আগুন লেগে যায়। এঘটনার পর চালক ও সহকারীরা পালিয়ে যায়। পরিবহনে কোন যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনা কবলিত স্থানে দ্রুত ছুটে যান স্থানীয় নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ি ও কোতয়ালী মডেল থানা পুলিশের দল। এছাড়াও হাইওয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা। তারা নিহত বিজিবি সদস্যের লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এসময় রাস্তার উভয় পাশে শতশত যানবাহন আটকে যানজটের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category