• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
মেহেরপুরে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
মেহেরপুরে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

মেহেরপুরে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ আমিন হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে সদর উপজেলার যাদবপুর গ্রামের ঈদগাহ মাঠের কাছ থেকে তাকে আটক করা হয়।
আটিক আমিন হোসেন কুষ্টিয়া জেলাধীন কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া কারিগরপাড়ার রেজাউল হকের ছেলে।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি পুলিশের এসআই বিশ্বজিৎ সরকারের নেতৃত্বে সঙ্গীয় এসআই শাহিনুর রহমান, এএসআই হেলালসহ ডিবি পুলিশের একটি দল যাদবপুর ঈদগাহ মাঠের কাছে অভিযান পরিচালনা করেন।

এ সময় আমিন হোসেন মোটরসাইকেলযোগে ওই এলাকা অতিক্রম করার সময় ডিবি সদস্যরা তার গতিরোধ করে। পরে মোটরসাইকেল থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় আমিনকে আটক করাসহ মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় আমিন হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category