• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

চুয়াডাঙ্গায় হাতকড়া খুলে আসামীর পলায়ন

বিবর্তন প্রতিবেদক, চুয়াডাঙ্গা
Update : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
চুয়াডাঙ্গায় হাতকড়া খুলে আসামীর পলায়ন
চুয়াডাঙ্গায় হাতকড়া খুলে আসামীর পলায়ন

চুয়াডাঙ্গা জেলা জজ আদালত চত্বর থেকে হাতকড়া খুলে আজিজুল শেখ নামের এক আসামী পালিয়ে গেছে। আজ রবিবার (১৬ আক্টোবর) বেলা ১১টার দিকে প্রিজনভ্যান থেকে নামিয়ে কোর্ট কাস্টডিতে নেওয়ার সময় কৌশলে পালিয়ে যায় সে। তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

আসামী আজিজুল শেখ গোপালগঞ্জ জেলার মকছেদপুর থানার জলিরপুর গ্রামের ফজল শেখের ছেলে। তার বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতি থানা ও চুয়াডাঙ্গার দামুড়হুদা থানায় ডাকাতি মামলা রয়েছে। তিনি বর্তমানে জেলা কারাগারে বন্দি ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, রোববার সকালে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানযোগে আদালতে নেওয়া হয় আসামী আজিজুলকে। সেখানে ভ্যান থেকে নামিয়ে কোর্ট কাস্টডিতে নেওয়ার সময় কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যায় সে। পরে তার পিছনে ধাওয়া করেও পুলিশ তাকে ধরতে পারেনি।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন জানান, পালিয়ে যাওয়া আসামী আজিজুলকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category