• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে পাখি ভ্যানে প্রাণ গেলো নারী শ্রমিকের

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
গাংনীতে পাখি ভ্যানে প্রাণ গেলো নারী শ্রমিকের
গাংনীতে পাখি ভ্যানে প্রাণ গেলো নারী শ্রমিকের

চলন্ত পাখি ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এলজিইডির এক নারী শ্রমিকের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে গাংনীর সাহেবনগর গ্রামে এ ঘটনাটি ঘটে। নাজমা খাতুন (২৬) নামের ওই নারী শ্রমিক তেতুঁলবাড়িয়া দায়েরপাড়া গ্রামের আশমত আলীর মেয়ে।
তেতুঁলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস জানান, নাজমা খাতুনসহ কয়েকজন নারী শ্রমিক রাস্তার কাজের জন্য সাহেবনগরে আসছিলেন। ঘটনার সময় নাজমার ওড়না পাখিভ্যানের চাকায় পেচিয়ে যায়। এসময় তার শ্বাসরোধ হয়ে তার মৃত্যু ঘটে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, তিনি বিষয়টি শুনেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category