• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

লালন মেলা শুরু হতে যাচ্ছে ১৭ অক্টোবর

ইসমাইল হোসেন, কুষ্টিয়া
Update : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
লালন মেলা শুরু হতে যাচ্ছে ১৭ অক্টোবর
লালন মেলা শুরু হতে যাচ্ছে ১৭ অক্টোবর

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমির আয়োজনে আগামী ১৭ ই অক্টোবর ১লা কার্তিক থেকে তিনদিন ব্যাপী কুষ্টিয়ায় শুরু হচ্ছে মরমী সাধক বাউল সম্রাট লালন শাহের ১৩২ তম তিরোধান দিবস। ১৮৯০ সালের এ দিনে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়া বাড়িতে বাউল সম্রাট লালন শাহ দেহ ত্যাগ করেন। বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩২ তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসন ও লালন একাডেমির পক্ষ থেকে প্রস্তুতি সভা করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি থাকবেন তা ঠিক করার দায়িত্ব দেয়া হয়েছে কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম’কে। অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়েছে যৌথ ভাবে পুলিশ এবং র‍্যাব-১২ কুষ্টিয়া’কে। বিষয়টি নিশ্চিত করেছেন লালন একাডেমির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান এডহক কমিটির জৈষ্ঠ সদস্য মো: তাইজাল আলী খান। তিনি বলেন, এবার আলোচনা সভা ও লালন মেলা অনুষ্ঠিত হবে।ইতোমধ্যে মাজার প্রাঙ্গণ পরিষ্কার করে বর্ণিল পরিবেশের সৃষ্টি করছে একাডেমি কর্তৃপক্ষ। আবহাওয়া ভালো থাকলে আগামী সপ্তাহ থেকে ভক্ত-অনুসারীরা লালন আখড়ায় আসতে শুরু করবে বলে আশা করছে কর্তৃপক্ষ। লালন একাডেমির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বর্তমান এডহক কমিটির সদস্য মো. সেলিম হক বলেন, লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে তার সাধন-ভজনের তীর্থস্থান ছেঁউড়িয়ার আখড়াবাড়ি প্রাঙ্গণ এবার পরিণত হবে উৎসবের আমেজে। দেশ-বিদেশ থেকে লালনভক্ত, বাউল অনুসারী ও সুধীজনসহ অসংখ্য মানুষের আগমন ঘটে এখানে। এবারো তার ব্যতিক্রম হবে না।
কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেন, লালন তিরোধান দিবস ও গ্রামীণ মেলাকে কেন্দ্র করে মাজার প্রাঙ্গণ ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুরো মাজার এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে।
জেলা পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। সেই সঙ্গে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সেখানে দায়িত্ব পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category