• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

মেহেরপুরে জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব’ এই প্রতিপাদ্যে জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালন করেছে মেহেরপুর জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে এ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডঃ মোঃ মুনসুর আলম খান।
এর আগে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম এর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় অন্যদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামান, আমদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category