• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে দুই পক্ষের সংঘর্ষে আহত-৪ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথম এফসিটিসির আচরণবিধি গ্রহণ করল কুয়েট গাংনীর সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ গুলি উদ্ধার বেনাপোলে বিজিবির নিরাপত্তা জোরদার মুরগীর খামারের বর্জ্য ফেলে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল

গাংনীতে দুই পক্ষের সংঘর্ষে আহত-৪

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
গাংনীতে দুই পক্ষের সংঘর্ষে আহত-৪
গাংনীতে দুই পক্ষের সংঘর্ষে আহত-৪

মেহেরপুরের গাংনীতে টিনের দরজা তৈরি করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সহড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সহড়াবাড়িয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে রবিউল ইসলাম (৫০), ফারুক হোসেনের ছেলে আলিফ (২২), মৃত চান্দ আলীর ছেলে সেলিম রেজা (৩৫) ও শাহীন (২৬)।

স্থানীয় রাশিদা খাতুন জানান, টিনের দরজা তৈরি করাকে কেন্দ্র করে রবিউল ইসলাম ও সেলিম রেজার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

আহত রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, তাঁরা সেখানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সেলিম রেজা ও তাঁর লোকজন তাঁদের ওপর অতর্কিত হামলা চালান।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ওমর ফারুক জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। দুজনকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অন্যজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category