• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা মেহেরপুর সীমান্তে মালিকবিহীন ১৫ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল উদ্ধার গাংনীতে কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী সমর্থক ইউপি সদস্য হাসান আলি গ্রেফতার গাংনীতে গভীর রাতে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুনঃস্থাপন- সকালে উধাও ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক- লাগবে না জামানত আজ বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ মীর মশাররফ হোসেনের জন্মদিন গাংনীর করমদীতে ইয়াবা ট্যাবলেটসহ দুই কিশোর আটক এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দেশজুড়ে এনসিপির বিক্ষোভের ডাক গাংনীতে বাঁধাকপি ও ফুলকপির ট্রায়াল প্লট পরিদর্শন করলেন জেলা প্রশাসক দৌলতপুরে এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা

গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ করার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে মজুদ করা সার পাওয়ায় গোডাউন মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যার পর এই অভিযান শুরু হয় ধানখোলা বাজারের ব্যবসায়ী ইসরাইলের দোকানে ও তার শ্বশুরের গোডাউনে। অভিযানের খবর শুনে জামাতা ইসরাইল পালিয়ে গেলেও তার শ্বশুর আব্দুল হান্নানের গোডাউনে অবৈধভাবে মজুদ করা সার পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালতের নথি অনুযায়ী, সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ১২(১) ধারায় গোডাউন মালিক আব্দুল হান্নানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

এ সময় বিগত দিনে মজুদ করা সার কোথায় বিক্রি করেছে, তার জবাব চেয়েছে উপজেলা প্রশাসন। সেই সাথে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফায়েজুর রহমান ফয়েজ।

এসময় অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আরাফাত মিয়াসহ গাংনী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category