• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী সমর্থক ইউপি সদস্য হাসান আলি গ্রেফতার গাংনীতে গভীর রাতে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুনঃস্থাপন- সকালে উধাও ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক- লাগবে না জামানত আজ বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ মীর মশাররফ হোসেনের জন্মদিন গাংনীর করমদীতে ইয়াবা ট্যাবলেটসহ দুই কিশোর আটক এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দেশজুড়ে এনসিপির বিক্ষোভের ডাক গাংনীতে বাঁধাকপি ও ফুলকপির ট্রায়াল প্লট পরিদর্শন করলেন জেলা প্রশাসক দৌলতপুরে এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে নাশকতার চেষ্টা ব্যর্থ, পুলিশের হাতে আটক ২ কুষ্টিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

গাংনীতে কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী সমর্থক ইউপি সদস্য হাসান আলি গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
গাংনীতে কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী সমর্থক ইউপি সদস্য হাসান আলি গ্রেফতার
গাংনীতে কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী সমর্থক ইউপি সদস্য হাসান আলি গ্রেফতার

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থক হাসান আলি (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। হাসান আলি উপজেলার চাঁদপুর গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে।

পুলিশ সুত্রে জানাগেছে, গ্রেফতারকৃত হাসান আলী উপজেলার ৯ নম্বর রাইপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার)। সে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তার নামে অস্ত্র আইনে দুইটি এবং বিস্ফোরক আইনে দুইটি সর্বমোট চারটি মামলা রয়েছে। এলাঙ্গী ক্যাম্প পুলিশের সহযোগীতায় গাংনী থানা পুলিশের একটি টিম তাকে নিজ বাসভবন থেকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।

এবিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, গ্রেফতারকৃত হাসান আলির নামে অস্ত্র ও বিস্ফোরক আইনে চারটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category