• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী সমর্থক ইউপি সদস্য হাসান আলি গ্রেফতার গাংনীতে গভীর রাতে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুনঃস্থাপন- সকালে উধাও ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক- লাগবে না জামানত আজ বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ মীর মশাররফ হোসেনের জন্মদিন গাংনীর করমদীতে ইয়াবা ট্যাবলেটসহ দুই কিশোর আটক এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দেশজুড়ে এনসিপির বিক্ষোভের ডাক গাংনীতে বাঁধাকপি ও ফুলকপির ট্রায়াল প্লট পরিদর্শন করলেন জেলা প্রশাসক দৌলতপুরে এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে নাশকতার চেষ্টা ব্যর্থ, পুলিশের হাতে আটক ২ কুষ্টিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

গাংনীতে গভীর রাতে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুনঃস্থাপন- সকালে উধাও

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
গাংনীতে গভীর রাতে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুনঃস্থাপন- সকালে উধাও
গাংনীতে গভীর রাতে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুনঃস্থাপন- সকালে উধাও

মেহেরপুরের গাংনীতে দুটি সরকারি স্থাপনায় শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুনরায় স্থাপন। সোস্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও কে কেন্দ্র করে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতের কোন এক সময় উপজেলা পরিষদ চত্ত্বরে ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রতিকৃতিগুলো স্থাপন করা হয়। তবে বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কয়েকজন ব্যক্তি সেগুলো সরিয়ে নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি দেখা যায়। সকাল সাড়ে ৭টা পর্যন্ত সেগুলো সেখানে ছিল। পরে আবার সরিয়ে ফেলা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় নানা আলোচনা শুরু হয়।

এর আগে গাংনী উপজেলা পরিষদ চত্ত্বর ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন করা ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রতিকৃতিগুলো ভেঙে ফেলে ছাত্র জনতা। দীর্ঘ বিরতির পর শুক্রবার গভীর রাতে আবার সেগুলো স্থাপন করা হয়।

তবে কারা, কী উদ্দেশ্যে এবং কার নির্দেশনায় সরকারি ভবন দুটিতে প্রতিকৃতি স্থাপন করেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ কাজে জড়িত ব্যক্তিদের পরিচয়ও জানা যায়নি। অন্যদিকে, কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীদের ফেসবুক অ্যাকাউন্টে প্রতিকৃতি স্থাপনের ভিডিও ছড়িয়ে পড়েছে।

ঘটনার বিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই কয়েকজন ব্যক্তি প্রতিকৃতিগুলো সরিয়ে ফেলেন। পুলিশ পরে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category