• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন দেশ সেরা কাবাডি খেলোয়াড় মেহেরপুরের মীর সাফি মুজিবনগর সীমান্তে শূন্যরেখায় বাবাকে মেয়ের শেষ বিদায় মেহেরপুর হাসপাতালে নতুন টেন্ডার বরাদ্দ অপরিবর্তিত রেখেই রোগীর খাবারে কাটছাট মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক নেতা সানিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা ঝিনাইদহ সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে আ.লীগ-ছাত্রলীগ তছনছ শুরু করেছে- রাশেদ খান কলেজের পরিবেশ ফেরাতে কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজে স্মার্টফোন নিষিদ্ধ এক দিকে মায়ের মমতা, অন্যদিকে আইন-কালীগঞ্জ ইউএনও মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাঁধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন গাংনীর সীমান্তে কুষ্টিয়া বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন দেশ সেরা কাবাডি খেলোয়াড় মেহেরপুরের মীর সাফি

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন দেশ সেরা কাবাডি খেলোয়াড় মেহেরপুরের মীর সাফি
প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন দেশ সেরা কাবাডি খেলোয়াড় মেহেরপুরের মীর সাফি

নতুন কুঁড়ি সিজন-১ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সেরা ৪০ জন খেলোয়াড়ের তালিকায় প্রথম স্থান (কাবাডি) অর্জন করে মেহেরপুরের কৃতি সন্তান মীর সাফি আল হুদ। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাত থেকে সেই কৃতিত্ব অর্জনের সনদ গ্রহন করেন এই দেশ সেরা কাবাডি খেলোয়াড়।

বৃহষ্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখেন। এবং নতুন কুঁড়ি সিজন-১ এ বিজয়ী খেলোয়াড়দের মাঝে সনদ বিতরণ করেন।

জেলা স্টেডিয়ামে প্রবেশ করেই প্রধানমন্ত্রী শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের কাছে ছুটে যান। এ সময় তাকে কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন শিক্ষার্থীসহ ক্রীড়াবিদেরা। তারা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের এই প্রাণবন্ত মুহূর্তে স্টেডিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মীর সাফি আল হুদ মেহেরপুরের গাংনী পৌরসভাধীন ৭ নম্বর ওয়ার্ডের মীর সাইফুল ইসলামের একমাত্র ছেলে। মফস্বল শহর থেকে উঠে এসে জাতীয় মঞ্চে জায়গা করে নেওয়ায় জেলার ক্রীড়াঙ্গণে বইছে আনন্দের জোয়ার।

সনদ গ্রহণের পর নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে সাফি আল হুদ বলেন, মেহেরপুর থেকে প্রায় এক বছর আগে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমার এই যাত্রা শুরু হয়। এই যাত্রায় আমার বাবা-মাসহ সকলেই সবসময় আমার পাশে ছিলেন। মেহেরপুরের মতো একটি জায়গা থেকে জাতীয় পর্যায়ে যেতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি সকলের দোয়া চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category