• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাঁধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন গাংনীর সীমান্তে কুষ্টিয়া বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার গাংনীতে কেরাম বোর্ড টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মাহমদুল্লাহ-রাব্বি বিলুপ্ত হলো মেহেরপুর ও চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি মুজিবনগর সীমান্তে বিজিবি’র হাতে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক-২ গাংনীতে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১ গাংনীতে এসআরবি’র অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ যুবক আটক গাংনী সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ পাচারকারী আটক মেহেরপুরে নজর কেড়েছে ইজিবাইকের ভ্রাম্যমাণ বিরিয়ানি হাউজ গাংনীতে উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

মুজিবনগর সীমান্তে বিজিবি’র হাতে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক-২

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
মুজিবনগর সীমান্তে বিজিবি'র হাতে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক-২
মুজিবনগর সীমান্তে বিজিবি'র হাতে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক-২

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে অভিযান চালিয়ে ৩২টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১ নভেম্বর) দুপুরে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তের নাগারবিল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের আসাদুল ও জুয়েল হোসেন ।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরাকোনা বিওপির একটি টহল দল নাগারবিল এলকায় অভিযান চালায়। দুপুর সাড়ে ১২টা দিকে দুই ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় তারা ব্যাগটি ফেলে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করেন।

পরে ব্যাগ তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।

৬ বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান স্বর্ণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দুজনকে মুজিবনগর থানায় হস্তান্তর এবং উদ্ধার করা স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category