• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ঝিনাইদহ সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল,গুলি ও মাদক উদ্ধার ঝিনাইদহ জেলা প্রশাসক জেলা বিএনপির উপদেষ্টা হিসাবে কাজ করছে-অধ্যক্ষ আব্দুল হাই শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত গাংনীর কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেহেরপুরে ৬০০ শাড়ি বিতরণ গাংনীতে ছাগল চুরির অভিযোগে দুই জনকে গণধোলাই শেষে পুলিশে দিল জনতা মুজিবনগর সীমান্তে বিএসএফ-বিজিবির সহযোগীতায় মৃত মায়ের মুখ দেখলো মেয়ে গাংনীতে পূজা মন্ডপের  নিরাপত্তার দ্বায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত মেহেরপুরে পিআইডি’র সেমিনারে সাংবাদিক বাছাই নিয়ে বিতর্ক গাংনীতে ফুটবল খেলায় পক্ষপাতিত্ব ও মারধরের অভিযোগে গ্রামবাসীর মানববন্ধন

ঝিনাইদহ সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল,গুলি ও মাদক উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
ঝিনাইদহ সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল,গুলি ও মাদক উদ্ধার
ঝিনাইদহ সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল,গুলি ও মাদক উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। এ সময় ৩০ বোতল মাদকজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ সামন্তা বিওপির একটি টহল দল সীমান্ত সংলগ্ন পাকরাইল এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করে। তবে এ ঘটনায় জড়িতদের আটক করতে পারেনি বিজিবি।

রবিবার (১৮ অক্টোবর) বিকেলে মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

মহেশপুর-৫৮ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সামন্তা বিওপির হাবিলদার এস এম মজনুর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ৫৪/২-এস সংলগ্ন এলাকায় অভিযান চালায় বিজিবি।

এ সময় শূন্য লাইন থেকে বাংলাদেশের ১৫০ গজ ভেতরে পাকরাইল গ্রামের কবরস্থানের কাছে সন্দেহভাজন চোরাকারবারীকে ধাওয়া করে বিজিবি। ধাওয়া খেয়ে ব্যাগ ফেলে রেখে শূন্যরেখা পার হয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় ওই ব্যক্তি। পরে ব্যাগে তল্লাশি চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করে বিজিবি।

মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র, গুলি ও মাদক আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category