• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা মেহেরপুর সীমান্তে মালিকবিহীন ১৫ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল উদ্ধার গাংনীতে কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী সমর্থক ইউপি সদস্য হাসান আলি গ্রেফতার গাংনীতে গভীর রাতে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুনঃস্থাপন- সকালে উধাও ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক- লাগবে না জামানত আজ বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ মীর মশাররফ হোসেনের জন্মদিন গাংনীর করমদীতে ইয়াবা ট্যাবলেটসহ দুই কিশোর আটক এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দেশজুড়ে এনসিপির বিক্ষোভের ডাক গাংনীতে বাঁধাকপি ও ফুলকপির ট্রায়াল প্লট পরিদর্শন করলেন জেলা প্রশাসক দৌলতপুরে এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা

মেহেরপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশু শিক্ষার্থী নিহত

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
মেহেরপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশু শিক্ষার্থী নিহত
মেহেরপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশু শিক্ষার্থী নিহত

দূরপাল্লার বাসের চাকায় পিষ্ট হয়ে ফাহিম হোসেন (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর প্রাথমিক বিদ্যালয়ে সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম মেহেরপুর সদর উপজেলার রাজনগর বেলেপাড়ার ইসাক হোসেনের ছেলে। সে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে স্কুল ছুটির পর রাস্তা পার হওয়ার সময় চুয়াডাঙ্গামুখী গোল্ডেন লাইন পরিবহনের একটি দ্রুতগামী দূরপাল্লার বাস শিশু ফাহিমকে ধাক্কা দেয়। বাসের চাকার নিচে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ফাহিমের মৃত্যু হয়। এসময় বিক্ষুব্ধ জনতা কিছু সময় সড়ক অবরোধ করে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম সম্পাদন প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category