• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মৃত্যু গুপ্ত ও সুপ্ত সংগঠন ঐক্যবদ্ধভাবে বিএনপির প্রার্থীদের পরাজিত করতে ভূমিকা রেখেছে: অনিন্দ্য ইসলাম অমিত মেহেরপুর জেলায় শ্রেষ্ঠ গুণী শিক্ষক এসএম রফিকুল আলম বকুল সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর চেষ্টা করবে সরকার- অনিন্দ্য ইসলাম অমিত মেহেরপুরে রুফটপ সোলার স্থাপনে অংশীজনদের মতবিনিময় গাংনীতে প্রাণনাশের হুমকি সম্বলিত চিরকুটসহ বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার মেহেরপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের প্রতিবাদে মানববন্ধন মেহেরপুর পুলিশ সুপার বদলি ও পদায়ন গাংনীতে শিশু বলাৎকারের ঘটনায় অভিযুক্ত কিশোর গ্রেফতার সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা

গাংনীর মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মৃত্যু

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
গাংনীর মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মৃত্যু
গাংনীর মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার মাথাভাঙ্গা নদীতে ডুবে সাগরী খাতুন (২৩) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার(২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ভবানীপুর গ্রামের মাথাভাঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত সাগরী খাতুন ভবানীপুর গ্রামের জামিরুল ইসলামের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সংসারিক কাজ শেষে পরিবারের সদস্যদের কাপড়-চোপড় পরিষ্কার করতে মাথাভাঙ্গা নদীতে যান সাগরী খাতুন। একপর্যায়ে অসাবধানতাবশত নদীর পানিতে পড়ে ডুবে যান তিনি। পরে স্থানীয়রা নদীতে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। স্থানীয়দের সহায়তায় পুলিশ সদস্যরা মরদেহটি উদ্ধার করে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category