• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে মেয়েকে হত্যার দায়ে পিতার যাবজ্জীবন কারাদন্ড গ্যাস প্লান্ট বিস্ফোরণে নিহত গাংনীর রেমিটেন্সযোদ্ধা রাজুর বাড়িতে শোকের মাতম মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানে ৪০ হাজার টাকা জরিমানা গাংনীর সীমান্তে বিজিবির অভিযানে ৯৭ বোতল ফেয়াডিল সিরাপ উদ্ধার পাট বীজ উৎপাদনের ভরা মৌসুমে বন্ধ ঝিনাইদহ পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয় গুলশান সেন্ট্রাল পার্কের ব্যবস্থাপনা চুক্তি কেন বেআইনি ঘোষণা করা হবে না: হাইকোর্টের রুল গাংনী বাস স্ট্যান্ড এলাকায় দুটি বিস্ফোরণ, অবিষ্ফোরিত ১ টি টাইম বোমা সদৃশ বস্তু উদ্ধার শৈলকুপায় আধিপত্য ও জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত- ১০ দৌলতপুরে কবর থেকে পীর শামীমের লাশ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা কেপটাউনে ১৬তম বিশ্ব নিরাপত্তা সম্মেলনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

গাংনীর সীমান্তে বিজিবির অভিযানে ৯৭ বোতল ফেয়াডিল সিরাপ উদ্ধার

বিবর্তন ডেস্ক:
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
গাংনীর সীমান্তে বিজিবির অভিযানে ৯৭ বোতল ফেয়াডিল সিরাপ উদ্ধার
গাংনীর সীমান্তে বিজিবির অভিযানে ৯৭ বোতল ফেয়াডিল সিরাপ উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর বিওপির অভিযানে ৯৭ বোতল ভারতীয় ফেয়াডিল সিরাপ উদ্ধার করেছে বিজিবি। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর মন্ডলপাড়া মাঠ নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯৭ বোতল ফেয়াডিল সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৩৮,৮০০/- (আটত্রিশ হাজার আটশত) টাকা।

এ ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত ৯৭ বোতল ফেয়াডিল সিরাপ থানায় জমা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category