• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেনের বিদায় উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় গাংনী উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় বিদায়ী ইউএনও আনোয়ার হোসেন তাঁর দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে গাংনীর উন্নয়ন ও জনস্বার্থে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন। এসময় গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সহসভাপতি মজনুর রহমান আকাশ, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, সদস্য এসএম রফিকুল আলম বকুল, মীর শামীম, মেহেরপুর রিপোর্টাস ইউনিটের কোষাধ্যক্ষ রাব্বি আহম্মেদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জুলফিকার আলী কানন, সাধারণ সম্পাদক লিটন মাহমুদ, সাবেক সভাপতি আমিরুল ইসলামসহ জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category