• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত

অতিরিক্ত কীটনাশক প্রয়োগে ফসলের উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য ঝুঁকিতে করছেন কৃষক। ‌ক্ষতি হচ্ছে পরিবেশ ও প্রকৃতির। এসব পরিস্থিতি সামাল দিতেই যৌক্তিক মাত্রায় কীটনাশক প্রয়োগ করতে হবে। ‌কৃষি উদ্যোক্তা, কীটনাশক ব্যবসায়ী ও কৃষকদের এমন বার্তা দিলেন কৃষি কর্মকর্তারা।

শনিবার (২২ আগস্ট) দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে যৌক্তিক বালাইনাশক ব্যবহার নিশ্চিতকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদেরকে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার এবং বালাইনাশক বিষয়ক আইন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক ব্যাক্তিকে প্রশিক্ষণ প্রদান করেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জীব মৃধা, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিউর রহমান। অনুষ্ঠানের কৃষি উদ্যোক্তা, কৃষক, কীটনাশক বিক্রেতা এবং বালাইনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category