• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন
মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ। শুক্রবার (২১ আগষ্ট) দুপুরে নিজ দলীয় কার্যালয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান তিনি।

নবগঠিত কমিটিতে কামরুজ্জামান বাবুকে আহ্বায়ক ও সাইদুর রহমানকে সদস্য সচিব করে সাত সদস্যবিশিষ্ট মেহেরপুর জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৯ আগস্ট জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে মাসুদ অরুণ বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে মেহেরপুরে জিয়া মঞ্চ আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। একই সঙ্গে সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এসময় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category