• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা
গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের যুগিন্দা বাজারে অবৈধভাবে সার পাচারের অভিযোগে ২০ বস্তা সারসহ একটি অটোভ্যান আটক করে স্থানীয়রা। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ধানখোলা বাজারের ইসলাম অ্যান্ড ব্রাদার্স থেকে আযান গ্রামেরপশ্চিম পাড়ার খুচরা কীটনাশক ব্যবসায়ী কামাল হোসেনের দোকানে যাওয়ার পথে যুগিন্দা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সম্প্রতি গাংনী উপজেলায় সারের সংকট দেখা দিয়েছে। সরকারি নির্ধারিত মূল্যে সার না পেয়ে অনেক কৃষককে খোলা বাজার থেকে বেশি দামে সার কিনতে হচ্ছে। এ অবস্থায় সার পাচারের খবর পেয়ে স্থানীয়রা যুগিন্দা বাজারে একটি অটোভ্যান আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন।

এসময় অটোভ্যানচালক শাহাবুল ইসলাম স্থানীয়দের উপস্থিতিতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরাফাত মিঞার কাছে বলেন, তিনি ধানখোলা বাজারের ইসলাম অ্যান্ড ব্রাদার্স থেকে আযান গ্রামের পশ্চিম পাড়ার খুচরা সার ব্যবসায়ী কামাল হোসেনের দোকানে নিয়ে যাচ্ছিলেন। পথের মাঝে যুগিন্দা বাজারে আসার পর স্থানীয়রা গাড়ি আটক করে।

খবর পেয়ে দুপুরে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে সার পরিবহনের অভিযোগে অটোভ্যানচালক শাহাবুল ইসলামকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরাফাত মিঞার তত্বাবধায়নে আটক করা ২০ বস্তা সার সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মধ্যে বিক্রয় করেন। সার বিক্রয় ও জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান তিনি।

পরিবহনের দায়ে অটোভ্যানচালকের জরিমানার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন বলেন, ভ্রাম্যমান আদালতের আইনে উপস্থিত অপরাধীকে সর্তক করতে সামান্য জরিমানা করা হয়েছে। সার ডিলারদের বিষয়ে কৃষি বিভাগ আইনগত ব্যবস্থা গ্রহন করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category